সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন।

জানা গেছে, স্ক্র্যাপ জাহাজের ভেতর ট্যাংকি পরিষ্কার করতে নামলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.