রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবেই। তবে রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে এবং এর প্রভাব দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর পড়তে দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের হাইকমিশনার।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.