সিরাজুল আলম খানের ১৪ দফাই আগামী বাংলাদেশের রূপরেখা : স্বরূপ হাসান শাহীন

স্বাধীনতার অন্যতম সংগঠক -এর প্রস্তাবিত ১৪ দফাকে আগামী বাংলাদেশের রাষ্ট্রগঠনের কার্যকর রূপরেখা হিসেবে উল্লেখ করেছেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় -জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সিরাজুল আলম খানের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ‘১৪ দফাই আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরূপ হাসান শাহীন বলেন, আরও উন্নত, জ্ঞানভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সিরাজুল আলম খানের ১৪ দফার বিকল্প কোনো প্রস্তাবনা বর্তমানে নেই। তিনি অভ্যন্তরীণ উপনিবেশ ও পরাধীনতা থেকে মুক্তির লক্ষ্যে বিকশিত সমাজশক্তির অদলীয় রাজনৈতিক চর্চা, চিন্তার স্বাধীনতা এবং রাষ্ট্রক্ষমতায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উদ্বোধন করেন ডা. ম. রশীদ আহমেদ এবং সাংবাদিক মো. শহীদুজ্জামান।
মশিউর রহমান মসী ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিল্টন হোসেন, আকাশ আহমেদ, এম. এ. আউয়াল, মোহাম্মদ হামিদুল হক,মোঃ তফাজ্জল হোসেন ও লাভলী আক্তার সহ বিভিন্ন শ্রম, পেশাজীবী, কর্মজীবী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা এবং ১৪ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা নিয়ে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত আলোচনা ও গবেষণার আহ্বান জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.