কারিনার মৃত্যুতে বাবা কায়সার হামিদের হৃদয়ছোঁয়া বার্তা

একজন্ বাবার জন্য তার প্রিয় সন্তানের মৃত্যু সংবাদ জানানো কতোটা যে কষ্টের তা ভুক্তিভোগী ছাড়া ধারণা করা কঠিন। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদকে সেই দুর্ভাগ্যের মধ্য পড়তে হলো।শুক্রবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে কায়সার হামিদ জানান, কারিনার মৃত্যুর খবর।। ফেসবুকে তার এই স্ট্যাটাসছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শোবিজ অঙ্গনে।

মেয়ের সঙ্গে নিজের একটি হাস্যজ্জোল ছবি পোস্ট করে কায়সার হামিদ লেখেন, ‘ ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজিউন। অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা kaarina kaisar একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।। আমার মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কস্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্রাহ তাকে বেহেশত নসিব করুক।’

পরে রাত সাড়ে তিনটার দিকে ফেসবুকে মেয়ের হাসি মুখের একটি ছবি পোস্ট করে সাবেক এ তারকা ফুটবলার লিখেন, ‘আমার মেয়ে কারিনা কায়সার আজ শুক্রবার দিবাগত মধ্যে রাতে মাত্র ৩১ রছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই ভারতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজিউন।

মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।। জন্ম মৃত্যু আল্লার হাতে।। আমরা সবাই দিন রাত মহান আল্লাহর দরবারে কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি। তাই নিজ রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন। অত্যন্ত সরল সোজা, খোলা মনের, হাসি খুসি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। নূরে পরিপূর্ণ করে দেন এবং সেই সাথে আমার পরিবারের সকল সদস্য সহ তার অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই অসহনীয় শোক তার অকাল মৃত্যুতে ধৈর্যের সাথে বহন করার তৌফিক দান করেন।।আমিন।’

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.