হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরবে না : আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনো ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

 

রবিবার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ।

 

 

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে ‘নতুন ব্যবস্থা’ বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

 

এ মন্তব্যের আগে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইনের অগ্রগতি হয়েছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ,  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমাবদ্ধ করার প্রস্তাব রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তাবনায় ইরানের নিজস্ব মুদ্রায় ট্রানজিট ফি পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

 

এদিকে, রবিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.