ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার নিজের অবস্থান স্পষ্ট করেন। খবর বিবিসির।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।’

সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ‘চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, যুক্তরাজ্যসহ মিত্রদের নিজ নিজ দায়িত্বে লড়াই করতে শিখতে হবে এবং যুক্তরাষ্ট্র আর তাদের সহায়তায় এগিয়ে আসবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.