স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার। জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী স্পিকার এই কমিটির সভাপতি নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

