কাব্যে সুরে বই প্রকাশে সিনেমায় নৃত্যে জমজমাট আবৃত্তি পরব

 আবৃত্তিওয়ালার আয়োজনে গত ১৫ মার্চ শিশির মঞ্চে হয়ে গেল আবৃত্তি পরব৷ এদিন আবৃত্তিজন সম্মাননা দেওয়া হয় লোকগায়ক অভিজিৎ বসু, আবৃত্তিশিল্পী পার্থ মুখোপাধ্যায় এবং নৃত্যগুরু সুজয় ঠাকুরকে৷ বৈচিত্রময় অনুষ্ঠানে ভরা এই আবৃত্তি পরব৷ কবিতা সিনেমা ‘বঙ্গদেশ’- এর পোস্টার প্রকাশ করলেন ড. ঋতব্রত ভট্টাচার্য৷ অতীশ চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে আবৃত্তিওয়ালার উদ্যোগে এই ছবিটিতে আবৃত্তি করেছেন স্বয়ং আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ড. জনার্দন ঘোষ৷ প্রকাশিত হল ‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইটির দ্বিতীয় ভাগ৷ ‘উদার আকাশ’ প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশ করেছেন প্রকাশক ফারুক আহমেদ ।

এদিন আনুষ্ঠানিক বই উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখক ইমানুল হক, শিক্ষাবিদ অধ্যাপক অলোক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক ও চিত্র পরিচালক ড. ঋতব্রত ভট্টাচাৰ্য, আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. পৌলমী দাস, নৃত্যগুরু সাম্বো দাস ও সুজয় ঠাকুর, কবি অতীশ চট্টোপাধ্যায়, নজরুল গাবেষক সোমঋতা মল্লিক, সাউন্ড ইঞ্জিনিয়ার রাজীব মুখার্জী, অভিজিত বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ ‘এক যে ছিল…’ নামের গল্প পাঠের ডিজিটাল অডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করলেন সাহিত্যিক ড. ইমানুল হক৷ গল্পপাঠে পিনাকী চট্টোপাধ্যায়৷ শেষে কয়েকটি কাব্য-নৃত্য পরিবেশিত হয়৷ বৃষ্টির পদাবলি, ভূত ও মানুষ, রাম বনে ফুল পাড়ে সহ মোট সাতটি কবিতার আবৃত্তিতে ছিলেন ড. পিনাকী চট্টোপাধ্যায়। ড. পৌলমী দাসের লেখা জীবন এখন কবিতার নৃত্য রূপ এবং সত্যেন্দ্রনাথ দত্ত – এর লেখা দূরের পাল্লার নৃত্য রূপ এদিনের ব্যতিক্রমী উপস্থাপনা।

 

আবহ করেছেন সুদীপ্ত সাহা কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন সুজয় ঠাকুর, সুতোর্ষা ঠাকুর এবং পৌলমী চৌধুরী৷ অনুষ্ঠান শুরু হয় ড. পৌলমী দাসের সূচনা সংগীত দিয়ে৷ সোমঋতা মল্লিকের পরিচালনায় উপস্থাপিত হল ‘নজরুলের প্রাণপ্রিয় বুলবুল’৷ ‘আবৃত্তি পরব সম্মাননা’ দেওয়া হয় ডঃ ঋতব্রত ভট্টাচার্য, সোমঋতা মল্লিক, ইনামুল হক, ফারুক আহমেদ, পৌলমী চৌধুরী, রাজীব মুখার্জী, ডঃ জনার্দন ঘোষ, সুতর্ষা ঠাকুর, অমৃতা বন্দ্যোপাধ্যায়, অতীশ চট্টোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনদের৷ ছিল সৌমেন চট্টোপাধ্যায়ের পরিচালনায় সমবেত আবৃত্তি ‘আউল বাউল’৷ অমৃতা বন্দ্যোপাধ্যায় এককভাবে আবৃত্তি পরিবেশন করেন৷ সবশেষে পরিবেশিত হয় ‘কাব্যে-সুরে’৷ এই অনুষ্ঠানে আবৃত্তি ও যন্ত্রসংগীতের মেলবন্ধনে এক অভিনব উপস্থাপনার সাক্ষী থাকল আবৃত্তি পরব৷ অনুষ্ঠানে ছিলেন বাপ্পা সেনগুপ্ত ও ড. পিনাকী চট্টোপাধ্যায়৷ পিনাকীর নিবেদনে এদিন লালন ফকির থেকে শাহ আব্দুল করিম, রুদ্র মুহাম্মদ, শহীদ কাদরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ব্যতিক্রমী উপস্থাপনা শোনা যায়। হল ভর্তি দর্শকের অনুষ্ঠান শেষে একটাই প্রতিক্রিয়া আবৃত্তির অনুষ্ঠান এমন ব্যতিক্রমী আর এতো ভালো হতে পারে! মঞ্চ ভাবনায় বামদেব সিনহা৷ সঞ্চালনা প্রভাতকুমার সাহা এবং আবৃত্তিওয়ালা পিনাকী নিজে ৷ সামগ্রিক পরিকল্পনায় ড. পৌলমী দাস, সিদ্ধার্থ দাশ এবং বামদেব। শিশির মঞ্চে এদিন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যা দাগ কেটেছে আগত দর্শনার্থীদের মনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.