কড়াইল বস্তিতে উঠোন বৈঠকে কোকোর স্ত্রী সিঁথি

কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে উঠোন বৈঠকে অংশ নেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা জোরদার হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে অনুষ্ঠিত এক উঠোন বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট ও দোয়া চান আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

উঠোন বৈঠকে শামিলা রহমান সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে।

 

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিন শামিলা রহমান সিঁথি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায়ও যান। সেখানে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। এসময় তাদের মতামত শোনেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.