মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদে’র ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ গ্রহণ

মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদে’র ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ গ্রহণ

ডেস্ক নিউজ:

গত ৬ই ডিসেম্বর’ ২০২৫ শনিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত এ অঞ্চলের ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্কাউট মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ এর হাতে সম্মাননা সনদ প্রদান করেন এবং প্রেসিডেন্ট’স স্কাউট ব্যাজ পরিধান করিয়ে দেন এবং অন্যান্য সকল শিক্ষার্থীদেরও অ্যাওয়ার্ড প্রদান করেন।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ ও উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিথিবর্গ স্কাউট শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান ও ভূয়সী প্রশংসা করেন।

এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে,‌ গত ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউট গ্রুপের মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়। মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আব্দুল হামিদের একমাত্র কন্যা এবং তার মা একজন স্কুল শিক্ষিকা। সন্তানের এ সাফল্যে মা বাবা অত্যন্ত খুশি এবং শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একজন স্কাউট সদস্যকে অ্যাওয়ার্ড অর্জনের জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয় এবং একজন স্কাউট সদস্যকে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” করার জন্য বাধ্যতামূলক ১৬ টি পারদর্শিতা ব্যাজ অর্জন এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ  সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন করে উক্ত অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করেছে।

আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, সততা, শৃঙ্খলা, পরিস্কার পরিচ্ছন্নতা, ধৈর্য্যশীলতা, সৎ সাহস, বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি ইত্যাদি নানাবিধ গুণাবলীর দিকে এবং  ভাইভাতে সালাম ও শুভেচ্ছা বিনিময়, ম্যানার বজায়, হাস্যোজ্জল ও সাবলীলভাবে সঠিক উত্তর প্রদানের প্রতি বিচারকরা বিশেষ নজর দেন।

এসকল ধাপ সফলতার সাথে অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা সত্যিই কষ্টসাধ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত এই সম্মাননা একজন স্কাউট কে জীবনের চলার পথে বিশেষ অনুপ্রেরণা যোগাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.