তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিসের আবেগঘন পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি তারেক রহমানকে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে স্বাগত জানানোর পাশাপাশি আগামীর রাজনীতি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন— ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

সারজিস আরো উল্লেখ করেন, অতীত অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামনের দিনে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.