শাপলাই হবে এনসিপির মার্কা : হাসনাত

জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলা-ই হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১৯ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেন তিনি।

ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা।’

এদিকে, রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেছেন হাসনাত আব্দুল্লাহ ও খারেদ সাইফুল্লাহসহ এনসিপির প্রতিনিধি দল।

বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, সেটি স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’

‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। আমরা এখান থেকে প্রতীক নেব না।

অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) খাট, বেগুনসহ ৫০টা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে। শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.