বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটি সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিক আয়োজনে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি।

জানা গেছে, ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বাগদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বিষয়টি অবহিত করেছেন। তিনি জানিয়েছেন—পারিবারিকভাবে হঠাৎ এ আংটি বদলের অনুষ্ঠান আয়োজন করা হয়। সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন ইসমত হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.