নগরবাউল জেমসের জন্মদিন আজ, নেই কোনো আয়োজন

 

বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি পপ তারকাদের মধ্যে অন্যতম একটি নাম মাহফুজ আনাম জেমস। যিনি নগরবাউল জেমস হিসেবেই বেশি পরিচিত। ১৯৬৪ সালের ২ অক্টোবর রাজশাহীর নওগাঁয় জন্মগ্রহন করেন তিনি। তবে তার বেড়ে ওঠা চট্টগ্রামে।
৬১ বছরে পা রাখা নগরবাউল জেমসের জন্মদিনে নেই তেমন কোনো জমকালো আয়োজন। অনেকটা নিরবতায় পালন হচ্ছে তার এ জন্মদিন। অনেক ভক্তরা হয়তো জানেন না তার জন্মদিনের কথা।
 শৈশবে পরিবারের বাধা ডিঙিয়ে সংগীতের পথে হাঁটা শুরু করেন ‘গুরু’, ‘নগরবাউল’ কিংবা ঝাঁকড়া চুলের এ গিটারম্যান। একপর্যায়ে বাড়িও ছেড়ে দেন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হয় তার মূল পথচলা। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গড়েন, সেখান থেকে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ আসে ১৯৮৭-তে। জনপ্রিয়তার দেখা মিলে পরের বছর ‘অনন্যা’ অ্যালবামের মধ্য দিয়ে।
ভক্তরা বরাবরই ভিন্ন ভিন্ন আয়োজনে পালন করেছেন প্রিয় এ তারকার জন্মদিন। তবে ২০১৮ সালের অক্টোবরে ঘনিষ্ঠ বন্ধু, কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর মৃত্যুর পরে শোক থেকে বের হতে না পেরে ভক্তদের নিজেই অনুরোধ করেন আর কোনো জন্মদিনের আয়োজন যেন না করা হয়। এরপর থেকে প্রতিবছরই নীরবতায় কেটে যায় তার জন্মদিন। যথারীতি এ বছরও কোনো আয়োজন নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.