ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.