আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় সন্ধ্যা ৬ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন ও আগামীর জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনীতির গতিপথ”– বিষয়ে আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালক বুলবুল তালুকদার এর ফেইসবুক আইডি থেকে সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

