ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

ডাকসুর মধ‍্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেল বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

মঙ্গলবার (৯ সপ্টেম্বর) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সেখানে তিনি লেখেন, “যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা’। -ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-পিলখানা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনী হাসিনা যে কথা বলেনি।”

 

ফুটনোট দিয়ে তিনি আরো লেখেন, “ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.