একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে : সারজিস

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানকে আটক করে দেশটির পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর জামিনে মুক্ত হন তিনি। তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করে। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনায় শেখ হাসিার ওপর ক্ষোভ ঝেড়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

শুক্রবার সকাল ১০টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, ‘আমেরিকাতে বিবেকবোধ বেচে দেওয়া যেই কুলাঙ্গারটা আকতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সঙ্গে পরবর্তী সময় শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে!

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরো বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।’

তিনি আরো লেখেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.