জলপ্রপাতে দাঁড়িয়ে রিল বানানোই কাল হল, স্রোতে ভেসে গেলেন জনপ্রিয় ইউটিউবার !

জলপ্রপাতে দাঁড়িয়ে রিল বানানোই কাল হল। তীব্র জলের স্রোতে ভেসে গেলেন ওড়িশার জনপ্রিয় ইউটিউবার। শনিবার ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২২ বছর বয়সি ওই ইউটিউবারের নাম সাগর টুডু। তিনি ওড়িশার বেরহামপুরের বাসিন্দা। মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাগর তাঁর বন্ধু অভিজিৎ বেহরার সঙ্গে কটক থেকে কোরাপুট এসেছিলেন। ইউটিউব চ্যানেলের জন্য বিখ্যাত পর্যটন স্থানগুলির ভিডিয়ো শুট করছিলেন তিনি। শনিবার বিকেলে সাগর যখন দুদুমা জলপ্রপাতে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল রেকর্ড করছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, জলপ্রপাতের মাঝখানে সাগর রিল তৈরির সময় হঠাৎই জলপ্রবাহ বেড়ে যায়। জলপ্রপাতের মাঝখানে একটি পাথরে আটকে পড়়েন তিনি। আশপাশের মানুষ দড়ি দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। জলের তোড়ে ভেসে যান তরুণ ইউটিউবার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবর, লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ২,০০০ কিউসেক জল ছেড়েছিলেন মাচাকুন্ডা বাঁধ কর্তৃপক্ষ। সেই কারণেই দুদুমা জলপ্রপাতে জলপ্রবাহ বৃদ্ধি পায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.