কেউ না এলে একাই চল
একলা আগে বাড়ো
কেউ না এলে নিজের হাতটি
নিজেই তুমি ধরো,
কেউ না এলে কষ্টগুলো
নিজের পায়ে দলো
কেউ না এলে নিজের সাথে
একাই কথা বলো,
কেউ না এলে ভাবনা গুলো
নিজের মতো সাজাও
কেউ না এলে নিজের বাদ্য
একাই তুমি বাজাও,
কেউ না এলে একাই কর
তোমার যত কাজ
কেউ না এলে ভয় পেওনা
নেইতো কাজে লাজ,
কেউ না এলে সকল বাঁধা
করো মোকাবেলা
কেউ না এলে কোনো কাজেই
কোরোনাকো হেলা,
কেউ না এলে বুকের ভেতর
সাহস রাখো বেশি
পাথর সমান শক্ত কোরো
তোমার সকল পেশি,
কেউ না এলে একাই চলো
একাই আগে বাড়ো
কেউ না এলে পৃথিবীকে
একাই জয়যে করো।

