মাইলস্টোন ট্র্যাজেডি : দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামে দগ্ধ আরো এক শিক্ষার্থী মারা গেছে।

রোববার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আয়ানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে ঢাকা মেডিকেলে ১ জনসহ এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মারা গেলেন ১৮ জন।

আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাসা মিরপুরের মনিপুরে। বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ।

এর আগে গত শনিবার দুই ঘণ্টার ব্যবধানে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুসহ দুজন মারা যায়। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। সে স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্ট্যাফ মাসুমা। দুজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.