৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই অলআউট হয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। যেখানে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছে বাংলাদেশ।

গলে বৃহস্পতিবার শেষ উইকেট হিসেবে ফের মাঠে নামেন বাংলাদেশের হাসান মাহমুদ ও নাহিদ রানা। হাসান ১৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। নাহিদকে ফিরিয়ে ইনিংসের ইতি ঘটনার আসিথা ফার্নান্দো।

লংকান বোলারদের মধ্যে ফার্নান্দো ৪টি উইকেট পান। ৩টি করে উইকেট দখল করেন মিলান রত্নানায়েক ও থারিন্দু রত্নানায়েক।

এর আগে গত মঙ্গলবার প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৪৫ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক শান্ত ১৪৮ রান করেন। মুশফিত ১৬৩ রানে মাঠ ছাড়েন। তবে ৯০ রানে বিদায় নেন লিটন দাস। গতকাল শেষ ২৬ রানে ৫ উইকেট না হারালে ইনিংস হয়তো আরও বড় হতো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.