ইরানের বিপ্লবী ইসলামিক বাহিনী আইআরজিসির নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল মজিদ খাদেমিকে আনুষ্ঠানিকভাবে এই এলিট ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এই নিয়োগ দেন।এর আগে আইআরজিসির সুরক্ষা বিভাগের শীর্ষ নেতৃত্বে ছিলেন খাদেমি।
ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাক্কিক ইসরায়েলি হামলায় প্রাণ হারান। একই হামলায় নিহত হন সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরিও।

