শেষ পর্যন্ত থাকেনা কেউ
ধীরে ধীরে ছায়ারা হারিয়ে যাচ্ছে আঁধারে
সন্ধার করুন মাতমে,
তিমির রাত্রির আহ্বানে চাঁদটা নিজেকে
ঢেকে করে নেয় রাতের দোসর
তারাগুলো বেপরোয়া না হয়েই
সহজে হারায় অসীম আঁধারে,
তন্দ্রা এসে বসেনা চোখের গহীনে
অসাড় ভাবনা দল বেঁধে হানা দেয়
মাথার উত্তপ্ত বালুচরে,
শীতল হয়না মনটা আমার
হুতোমের ভয়াবহ ডাক শুনে,
এপাশ ওপাশ করেই শেষ হয়
কৈশোরের বায়স্কোপ,
রাত ভর জমে থাকা অশ্রু
চোখের ঝিনুক ফেলে চলে যায়
শেষ পর্যন্ত থাকেনা কেউ
সবাই নিজেকে গুটিয়ে চলে যায়।

