‘মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা করলে লোকে বলে— এলেম আছে’

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন।

 

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। ‘জাতিস্মর’খ্যাত এই অভিনেত্রী কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান, এ পর্যন্ত ৬টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এরপর তার বক্তব্য নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন ‘তাসের ঘর’ নায়িকা।

সমাজের মানুষের ভাবনা-চিন্তাকে ব্যঙ্গ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “৬টা নয়, আমি ৬০০টা প্রেম করেছি, আগে ভুল বলেছিলাম। ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরো একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবন, যদি মনে হয় আমি ৬০০০ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, তাহলে বেশ করব। আমি তো বলছি না যে, ৬টা লোককে মারব, খুন করব, তাদের গলা চিরে রক্ত খাব বা তাদের ধর্ষণ করব বা তাদের সঙ্গে জালিয়াতি করব, তাদেরকে কাজ করিয়ে পয়সা দেব না, তাদের কাজ কেড়ে নেব। আমাদের আশেপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশেপাশে তাই হোক।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.