ভারত-পাকিস্তান সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেইসঙ্গে তিনি এ সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স ও আলজাজিরা পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মঙ্গলবার উভয় দেশের সঙ্গে যোগাযোগ করেছেন গুতেরেস। ফোনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন।

এ সময় কাশ্মিরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনি পন্থায় দায়ীদের বিচার নিশ্চিতের ওপর জোর দেন অ্যান্তনিও গুতেরেস। সেই সঙ্গে দু’দেশের মধ্যে সংঘাত এড়াতে উত্তেজনা নিরসনের আহ্বান জানান তিনি।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.