নসরুল হামিদের ৪ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টসহ ৩ গাড়ি ও ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পতিত ফ্যাসিবাদী সরকারের সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, ৩টি ল্যান্ড ক্রুজার গাড়ি ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে— পরিবাগের প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট ও বনানী পিপি টাওয়ারে ৩টি অ্যাপার্টমেন্ট। এসবের মূল্য ধরা হয়েছে, ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া জব্দ করা তিনটি ল্যান্ড ক্রুজারের মূল্য ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা ধরা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওরফে নসরুল হামিদ বিপুর এর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদের নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ ও ক্রোক করা আবশ্যক।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.