উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত ৩১ জনকে পাঠানো হবে পাকিস্তানে

জুলাই গণ–অভ্যুত্থানে আহত আরও ৫২ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।  তাদের মধ্যে ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  তিনি।

এসময় সাংবাদিকরা উন্নত চিকিৎসার জন্য আহতদের পাকিস্তানে পাঠানোর কারণ জানতে চাইলে নূরহাজান বেগম বলেন, পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ।  আহত ব্যক্তিদের চিকিৎসায় তাদের পারদর্শিতা আছে।  লাহোরে এ ধরনের রোগীদের সেবা দেয়ার জন্য বিশেষ হাসপাতাল আছে।

আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে শুরু দিকের নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, এ পর্যন্ত আহত ৪৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।  এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুরে এবং একজনকে রাশিয়ায় পাঠানো হয়েছে।  এক রোগীর জন্য সাড়ে ছয় কোটি এবং আরেকজনের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে সরকার।

গণ–অভ্যুত্থানে আহত আরও ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন উল্লেখ করে তিনি বলেন, ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।  চিকিৎসার জন্য যাঁদের বিদেশে পাঠানো হয়েছে বা হবে, তাদের ৭০ শতাংশ সাধারণ মানুষ।  বাকি ৩০ শতাংশ ছাত্র।

সংবাদ সম্মেলনে আরও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সায়েদুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.