সিরাজুল আলম খান স্মারকগ্রন্থ ‘উত্তরাধিকার’ প্রকাশিত হয়েছে


বাঙলাদেশের স্বাধীনতা আন্দোলনের মুখ্য সংগঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান মহানায়ক সিরাজুল আলম খানের উপর সর্বমোট ৫১ রাজনৈতিক নেতৃজনের স্মৃতিচারণ, রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা সম্বলিত ৫১টি নিবন্ধে সুসজ্জিত হয়ে সিরাজুল আলম খান স্মারকগ্রন্থ ‘উত্তরাধিকার’ ১লা মার্চ ২০২৫ থেকে দেশের সকল সম্ভ্রান্ত ব‌ই-এর দোকানে পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছেন খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান পড়ুয়া। সম্পাদনা করেছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ইতিহাসবিদ শামসুদ্দিন পেয়ারা। লেখকদের মধ্যে আছেন ফরহাদ মজহার, রাশেদ খান মেনন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাম রাজনীতির অতীত কুশিলব অধ্যাপক মাহবুব উল্লাহ, অসম আব্দুর রব, শামসুদ্দোহা, হাসানুল হক ইনু, খালেকুজ্জামান ভূঁইয়া, মনিরুল হক চৌধুরী, ডাক্তার মুশতাক হোসেন, অধ্যাপক হুমায়ুন কবির হিরু, আবু সাঈদ খান, স্বপন দাশগুপ্ত, সাখাওয়াত হোসেন টুটুল, শরীফ নুরুল আম্বিয়া, মুনীয়াহ ফেরদৌস খান, শহীদুল্লাহ ফরায়জী, মাহমুদুর রহমান মান্না, মেজবাহ উদ্দিন আহমেদ , কবি মোহন রায়হান, হাবিব বাবুল, রওশন জাহান সাথী, ডাঃ নাজমা ঝুমা, প্রকৌশলী ইউসুফ সালাহউদ্দিন, লুতফা হাসিনা রোজি, লীনু হক সহ ১৯৬০-‘৭০দশকের রাজনৈতিক ঘটনাবলী ও সিরাজুল আলম খানের সাথে রাজনীতি ও মুক্তিযুদ্ধের নানা ঘটনায় নানাভাবে যুক্ত রাজনৈতিক নেতা কর্মী ও সংশ্লিষ্ট নানাজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.