মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) ২০ হাজার ৩৭০ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্সের এই পরিমাণ এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৩.৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
এ ছাড়া, গত ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে ৯ কোটি ডলার বা এক হাজার ১১০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.