ঢাকা বাদে ৬৩ জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ : প্রেস উইং

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

রবিবার (১৬ মার্চ) রাতে প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এমন তথ্য দেওয়া হয়েছে।

প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম ও ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.