আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানির ফ্রাঙ্কফুর্টেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রবিবার ৯ টায় ফ্রাঙ্কফুর্টে বসবাসরত প্রবাসী মুসলিম বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন। প্রবাসী বাংলাদেশি ব্যানারে এবং মাবিন মসজিদে নামাজের আয়োজন করা হয় ।রবিবার ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক প্রবাসী নামাজে অংশ নেন ।
নামাজ শেষে বাংলাদেশি সুপার মার্কেট সেভেন ডেয়েস এর উদ্যোগে প্রবাসীদের মিষ্টি , সেমাই , সিঙ্গারা , চা কফি দিয়ে আপ্যায়ন করা হয় । সেভেন ডেয়েস চত্বরে বাংলাদেশিরা সমবেত হয় আড্ডায় মেতে উঠে ঈদের দিনের আনন্দ উপভোগ করেন ।

