গত ১৪ ই মার্চ ২০২৫ইং রোজ শুক্রবার জার্মানির বায়ার্ন বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জার্মান বিএনপি নেতা মোহাম্মাদ রেজুওয়ান ইসলাম রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি জার্মানির সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোহাম্মাদ মোতাহার হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, তারপরে দোয়া পরিচালনা করা হয়।

দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনসহ বিগত আন্দোলন সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে দেশ কিভাবে পরিচালিত হতে পারে সে ব্যাপারেও আলোচনা করেন। ঐ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপি নেতা মোহাম্মাদ আব্দুর রহিম, শেখ হোসাইন মোহাম্মাদ বাদল,শেখ ইলিয়াস, সাইফুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ, আরিফ আহমেদ সোহাগ, এইচ এম মুকুল, সালমান খান, শেখ ফরিদ, শামিম হোসাইন, শাহিন আহমেদ, লাভলি আলী প্রমুখ। সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

