ফ্রান্সে বিএনপি’র ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফার ঘোষনায় কর্মশালা ও ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের কাছে দফার লিফলেট বিতরণ ও কর্মশালা গত ০২ ফেব্রুয়ারী, রোজ রবিবার সন্ধ্যা ৬’০০ ঘটিকায় ফ্রান্সের বাঙালী অধ্যুষিত প্যারিস ১০ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। ফ্রান্স বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটওয়ারি এবং ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রেজা এই কর্মশালার উদ্ভোদন করেন। কর্মশালায় ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং যুবদল, সেচ্ছাসেবক দল , জাসাসের নেতৃবৃন্দ।


উপস্হিত ছিলেন আসাদ আলম বেপারি, কবির আহমেদ, আতাউর রহমান সরকার , কৃষক আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম মিছবা, মোহাম্মদ ইলিয়াস কাজল, মোহাম্মদ হোসেন আফজল, খোরশেদ আলম টিটু, ফরিদ মিয়া, আলম খান, দেলোয়ার খান, হেলাল আহমেদ, জিয়া মাতব্বর, শেখ এমরান, কবি সোহেল আহমেদ, ময়নুল হক, সামাদুর রহমান অপু, নাছির আহমেদ নাছিম, মাহবুব রহমান, নিজাম আহমেদ, সৈয়দ রুহুল আমিন ও অন‍্যান‍্য নেত্রীবৃন্দ।


উক্ত কর্মশালায় তিনটি বিষয়ের উপর বিশেষ ভূমিকা নিয়ে ‘সম্প্রীতিমূলক  সমন্বিত রাস্ট্রসত্তা প্রতিষ্ঠা’ ২ নং দফা নিয়ে আলোচনা করেন সাবেক ছাত্র নেতা বিএনপি নেতা জনাব সেলিম আহমেদ । ‘আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন’ ৬নং দফা নিয়ে আলোচনা করেন – সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা জনাব শাহিন মৃধা। ‘চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা’ ২৫ নং দফা নিয়ে আলোচনা করেন সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা জনাব মোহাম্মদ সোহাগ এহছান ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.