নতুন অডিও ফাঁস : কাঁদতে কাঁদতে যা বললেন শেখ হাসিনা

গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই থেকে ভারতের মাটিতে রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা নতুন এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

 

 

 

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে এক অডিও বার্তায় কেঁদে শেখ হাসিনা দাবি করেন, তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার শেষ রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডল থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয়।

৪৯ সেকেন্ডের ওই অডিও ক্লিপে ৫ আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি।

 

সেখানে হাসিনা জানান, ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে তিনি এবং তাঁর বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। অডিও ক্লিপের শেষাংশে দেশছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, ‘আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া। সব কিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.