শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে; তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ওই তথাকথিত ৫০ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে।’
তিনি বলেন, ‘আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে।
সারজিস বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

