শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধা‌নে নেমেছে দুদক। অভিযোগ রয়েছে, হাসিনা রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। এর পেছনে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।

 

অভিযুক্ত অন্যরা হলেন— হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকী।

অভিযোগগুলো সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ বলে প্রতীয়মান হওয়ায় বিষয়টি আম‌লে নি‌য়ে কমিশনের বিশেষ তদন্ত শাখা হতে অনুসন্ধান করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা আকতারুল আলম এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.