মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাইকমিশনে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ড. ইউনূস। তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে যান এবং মনমোহনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া হাইকমিশনে খোলা শোক বইতে একটি শোকবার্তাও লিখেছেন প্রফেসর ইউনূস। মনমোহনের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারতের সরকার। রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সকালে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের বিষয়ে স্মৃতিচারণ করেন  তিনি।

ড. ইউনূস বলেছেন, তিনি (মনমোহন) অসাধারণ ছিলেন, অনেক প্রজ্ঞাবান ছিলেন। ভারতকে বৈশ্বিক অর্থনীতিতে এগিয়ে নেয়ার জন্য মনমোহনের অবদানের কথা তুলে ধরে তার প্রশংসাও করেন তিনি।
 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.