আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

Advertisement: 0:21

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

 

 

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখানে আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা।

প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের লাশ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.