সফররত ভারতের সাংবাদিকদের সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় , তিনি সাংবাদিক প্রতিনিধি দলকে বলেন ভারত সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিৎ । একটি বিশেষ দলের সাথে বিশেষ সম্পর্ক না রেখে জগনের সাথে সম্পর্কের বিষয়টি ভারত সরকারের গুরুত্ব দেয়া উচিৎ , এতে করে বাংলাদেশে ভারত বিরোধিতা কমে আসবে ।
তিনি সাংবাদিকদের আরও বলেন , বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ , আবহমানকাল ধরে হিন্দু -মুসলমান উভয়েই তাদের আনন্দ উৎসবে সুখে দুঃখে তাদের পাশে থেকেছে , এবার পূজায় আওয়ামীলীগের অপপ্রচারে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহার দিয়েছে , দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে পুজা উদযাপিত হয়েছে । এই বিষয়গুলো ভারতীয় মিডিয়েতে তুলে ধরার আহ্বান জানান । তিনি সাংবাদিকদের আরও বলেন আপনারা মাঝে মাঝেই বাংলাদেশ সফরে এসে জনগনের সাথে কথা বলে প্রকৃত সত্যটা জেনে ভারতের মিডিয়েতে তুলে ধরবেন তা হলে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে না । ভারত বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য মিডিয়ার ভুমিকাও গুরুত্বপূর্ণ বলে ভারতীয় সাংবাদিকদের গয়েশ্বর রায় উল্লেখ করেন ।
ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন ,মহুয়া ব্যানার্জি , টাইমস অব ইণ্ডিয়া , অগ্নি রায় , সিনিয়র রিপোর্টার আনন্দবাজার পত্রিকা , আশিস গুপ্ত , অসমিয়া প্রতিদিন নয়া দিল্লি , চিন্ময় কুমার দাশ , ডেইলি যুগশঙ্খ , কলকাতা ।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং নিতাইরায় চৌধুরীও উপস্থিত ছিলেন ।

