বানভাসি মানুষের সাথে প্রবাসীদের সংযোগে আমরা যারা প্রবাসী, দেশের এই বিপদে বানভাসি বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়াতে চাই, কিন্তু কাদের মাধ্যমে তাদের সাহায্য করবো বুঝতে পারছি না, তাদের জন্যে এই উদ্যোগ। যারা মাঠ পর্যায়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজ কিংবা ত্রাণ পৌঁছে দিচ্ছেন তাদের লিস্ট আছে এখানে। সাধ্যমতো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন, দেশের এই দুর্দিনে সবাই মিলে একসাথে দেশের মানুষের পাশে থাকি।
আমাদের লক্ষ্য হচ্ছে তিনটি ১. আর্থিকভাবে সহযোগিতা করা ২. মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদের সাথে প্রবাসীদের সংযোগ তৈরি করা ৩.আমাদের সাথে পরিচিত যারা বন্যায় আক্রান্ত তাদের সাথে যারা মাঠ পর্যায় কাজ করছে তাদের সাথে সংযোগ ঘটানো। আমরা এখানে কিছু সংগঠন যারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছে তাদের নাম ঠিকানা এড্রেস সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মূল্যায়ন থেকে তাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রবাসীদের মধ্যে যারা আছেন তারা এই গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। যারা সরাসরি এই কাজের সাথে যুক্ত যাদের পরিচিতরা খুব কাছ থেকে মানুষকে হেল্প করছে মানুষের জন্য কাজ করছেন সেই গ্রুপগুলোও এখানে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা সেই অংশগ্রহণের জন্য আপনাদের পোস্ট এখানে দিতে পারেন আপনাদের নিজ নিজ এলাকার।https://www.facebook.com/groups/1898870180590166/
সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

