বন্ধ কারখানা
ছাত্র আন্দোলনের জেরে অফিস-কাছাড়ির পাশাপাশি বাংলাদেশে কারখানাও বন্ধ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সাড়ে তিন হাজারের বেশি বস্ত্র কারখানা বন্ধ রয়েছে। দেশের অর্থনীতির দিক থেকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যাত্রাবাড়িতে জমায়েত
ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নিতে বহু মানুষ জড়ো হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন রয়েছে পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে।
শহিদ মিনার থেকে বিক্ষোভকারীদের সরানো হল
সোমবার সকালে লং মার্চে যোগ দিতে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছিলেন কিছু ছাত্রছাত্রী। তাঁদের সরাতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ। ব্যবহার করা হয়েছে সাউন্ড গ্রেনেডও।

