বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা, ক্রাইম সিন ফিতায় ঘেরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকের তালা ঝুলতে দেখা গেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিআইডি পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। এর চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ সকাল থেকে বিএনপি কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা আসেননি।

এর আগে গতকাল রাতে বিএনপির কেন্দ্র কার্যালয় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

এর কিছুক্ষণ পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’।

তিনি বলেন, ‘কাপুরুষের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। তারা একাকী ঢুকে নাটক করেছে যে বিএনপির কার্যালয়ের ভেতরে বিস্ফোরক আছে, লাঠিসোটা আছে ইত্যাদি। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি।  সুত্র, ’নয়া দিগন্ত ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.