Oplus_0

প্যারিসে “রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা” শীর্ষক কবিতায় আড্ডা’র পঞ্চদশ আয়োজন

কবিতায় আড্ডা’র নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল ৮ জুলাই প্যারিসে অনুষ্ঠিত হয়েছে কবিতায় আড্ডা’র পঞ্চদশ আয়োজন। এই আয়োজনকে কেন্দ্র করে সেখানে কবি ও আবৃত্তিকারদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান চত্বর। এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’। এই পর্বে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সর্বাধিক কবি ও সাহিত্যিকের আগমন ঘটে। কবিতায় আড্ডা’র সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল।
আবৃত্তিকার নাজনীন তানিয়া ও শিশু শিল্পী ইফাজ ইসলাম
ইউরোপে কবি ও সাহিত্যিকদের নিয়ে সম্মিলিত ভাবে খুব একটা আয়োজন চোখে পড়ে না। তাই কবিতায় আড্ডা’র পক্ষ থেকে এই প্রতিভাবান মানুষদের উৎসাহ প্রদান ও তাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে থাকে। ২০১৯ সাল থেকে শুরু হওয়া তাঁদের এই উদ্যোগ প্রবাসী সৃজনশীল মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
আবৃত্তি শিল্পী অর্পিতা রায়
ফ্রান্সে বসবাসরত প্রবাসী কবি, ছড়াকার, প্রাবন্ধিক, লেখক, সাংস্কৃতিক সংগঠক, সাহিত্য অনুরাগী, সংগীত শিল্পী, আবৃত্তি সংগঠক, আবৃত্তি শিল্পী ও সাংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজনে ছিল কবিদের কবিতা পাঠ, আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি-গীতিকার-লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, কবি রিয়াজ আহমেদ জুয়েল, মেরী হাওলাদার, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ, ছড়াকার লোকমান আহমেদ আপন।
সঙ্গীত পরিবেশন করেন গীতিকার ও সঙ্গীত পরিচালক শিল্পী আরিফ রানা ও শিল্পী কুমকুম সায়দা
আবৃত্তি করেন লেখক আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, আবৃত্তিকার নাজনীন তানিয়া, অর্পিতা রায়, রাহুল চৌধুরী, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, শিশু শিল্পী ইফাজ ইসলাম, প্রয়াগ রায়, ইজাজ ইসলাম। অনুষ্ঠানে পুঁথি পাঠ করে দর্শক প্রশংসিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় পুঁথি শিল্পী কাব্য কামরুল। কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহকপাট’ গানটির ফরাসি অনুবাদ পাঠ করেন সর্বজন শ্রদ্ধেয় সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান। সঙ্গীত পরিবেশন করেন গীতিকার ও সঙ্গীত পরিচালক শিল্পী আরিফ রানা, শিল্পী কুমকুম সায়দা ও আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি শিল্পী আশিক আহমেদ উল্লাস।
আবৃত্তি করেন ফরাসি মঞ্চাভিনেত্রী সালিহা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুপ্রাণিত করেছেন ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নাজমুল কবির, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, মুক্ত খবর ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল ও কামরুল ইসলাম।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.