স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর আয়োজনে প্যারিসে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে গত ২ জুন রোববার প্যারিসের জুরিস পার্কে আয়োজিত হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আবহাওয়া সহ নানা কারণে প্রবাসে বৈশাখের প্রথম দিন অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়ে ওঠে না, তাই বিভিন্ন সংগঠন তাদের সাধ্যমত কাছাকাছি সময়ে নিজ নিজ উদ্যোগে বৈশাখ উদযাপন করে থাকেন।

প্রতি বছরের মতো এবারো এই মনোমুগ্ধকর আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও সংস্কৃতি প্রেমী বিদেশীরা অংশগ্রহণ করেন। সাড়া জাগানো বাঙালি সংস্কৃতির এই অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছিল পুরো অনুষ্ঠান চত্বর।

নানারকম খাবারের আয়োজন মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য বৈশাখী এই মেলায় দেশের পরিচায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। মেলায় লেখক আলেক রোজারিও রচিত বেশ কয়েকটি প্রকাশনা প্রদর্শিত হয়। তাছাড়া পুরো আয়োজনটিই ছিল অসাধারণ আনন্দায়ক। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী লায়লা ও বেলি আফরোজ এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন।

দর্শকরা যাতে নির্বিঘ্নে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বরলিপি শিল্পীগোষ্ঠীর নিজস্ব নিরাপত্তা কর্মীরাও দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বর্ণিল এই বৈশাখী অনুষ্ঠান আয়োজনে শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের সকল কর্মী বাহিনী। অনুষ্ঠানের দিন উপস্থিত থেকে সকল আয়োজনে তদারকি করেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন (শাহ আলম) সভাপতি নজরুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক শাকিল সরকার, উপদেষ্টা খন্দকার আতাউর রহমান, আবু তাহির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অনুপ্রেরণা যোগাতে উপস্থিত ছিলেন কমিউনিটির সম্মানিত ব্যাক্তি বর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.