প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল সংগঠন কানেক্ট বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের চট্টগ্রামের রামুতে কোরবানির মাংস বিতরণ করা হয় , কানেক্ট বাংলাদেশের সভাপতি আবু আহমেদ খিজির এবং কানেক্ট বাংলাদেশের অন্যতম নেতা দেশে- বিদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত নাসিম চৌধুরী এই মাংস বিতরণ করেন , কানেক্ট বাংলাদেশের এই দুই নেতা আজ শুদ্ধস্বর ডটকমকে বলেন , প্রবাসীদের কোন সংগঠনের উদ্যোগে দেশে কোরবানি দেয়া এই মনে হয় প্রথম , তারা আশা প্রকাশ করেন কানেক্ট বাংলাদেশের এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে আগামীতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে । আবু আহমেদ খিজির এবং নাসিম চৌধুরী আরও বলেন কোরবানি ছাড়াও দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কানেক্ট বাংলদেশ আরও বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহন করবে ।
তারা বলেন সারা বিশ্বব্যাপী প্রবাসীদের কল্যাণেও কানেক্ট বাংলাদেশ কাজ করে থাকে , প্রবাসে সমস্যা , দেশের ভেতর প্রবাসীদের বিভিন্ন ধরণের সমস্যা নিয়েও কানেক্ট বাংলাদেশ তাদের কাজ অব্যাহত রেখেছে ।

