কুয়েত বিমানবন্দরে ইমিগ্রেশন বোডিং পাস নিয়ে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন দেলোয়ার হোসেন নামের এক বাংলাদেশি। কিন্তু বিমানের চড়ার আগ মুহূর্তে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি।
স্থানীয় সময় গতকাল রবিবার রাতে বিমানবন্দরে তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, কুয়েত বিমানবন্দরের ২১ নম্বর গেইটে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কেবেদ অঞ্চলে গাড়িচালক পেশায় কর্মরত ছিলেন।

