ফ্রাঙ্কফুর্টে কথাসাহিত্যিক সাদাত হোসাইনের সংবর্ধনা

এসময়ের তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনকে সংবর্ধনা দিয়েছে ফ্রাঙ্কফুর্ট এবং জার্মানির বিভিন্ন এলাকার  সাহিত্যপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা ,  একটি হলে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় , সভায় লেখককে স্বাগত জানিয়ে প্রবাসী সাহিত্যপ্রেমীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজুর রহমান আলম এবং  জার্মান প্রবাসী কবি দিলশাদ জাহান খান , ব্লগার লেখক আমিনুল হক ।

কথাসাহিত্যিক সাদাত হোসাইন তার জীবনের গল্প শোনান , কিভাবে তিনি লেখক হয়ে উঠলেন , তার ছেলেবেলা , তারপর ঢাকা এসে জীবন সংগ্রাম এবং লেখক হয়ে ওঠার বিভিন্ন পর্যায়ের নানা দিক তিনি তার বক্তব্যে তুলে ধরেন । তার কথাগুলো মনযোগী ছাত্রের মতো প্রবাসীরা মুগ্ধ হয়ে শোনেন , তিনি প্রবাসীদের সাথে আড্ডায় , গল্পে মেতে ওঠেন , অল্প সময়ের প্রবাসীদের আপন করে নেন । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রবাসী কবি মায়েদুল ইসলাম তালুকদার , হাফিজুর রহমান আলম , এবং গান পরিবেশন করেন নিম্নি কাদের ।

মাত্র একদিনের জন্য তিনি জার্মানিতে এসেছিলেন , তার পরবর্তী গন্তব্যস্থল প্যারিস সেখানেও সাহিত্যপ্রেমীরা তাকে সংবর্ধনা দেবেন ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.