কেএনএফের সমন্বয়ক লাল লিয়ান গ্রেপ্তার

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি রুমা বেথেল পাড়া এলাকার মৃত থন আলহ বমের ছেলে।

পার্বত্য জেলা বান্দরবানে ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ নিয়ে এই ঘটনায় মোট ৫৪ জন কেএনএফ সদস্য এবং একজন জিপ চালকসহ মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লাল লিয়ান সিয়াম বমকে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মঙ্গলবার রাতে রুমার বেথেল পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তারের পর আজ বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.