ভিসা ছাড়াই ওমরার সুযোগ ২৯ দেশের নাগরিকদের

ভিসা ছাড়াই ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। দেশটি জানিয়েছে ২৯ দেশের নাগরিকেরা এ সুযোগ পাবেন। এসব দেশের আগাম ভিসার প্রয়োজন হবে না। সোমবার (১৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ‍যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নাগরিকেরা এ সুবিধা পাবেন। তবে সুবিধাটি পাওয়ার জন্য এসব দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ওমরাহ পালনকারীদের প্রক্রিয়া সহজীকরণ, উচ্চ মানসম্পন্ন সেবা এবং তীর্থযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরা পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে তাদের সহজভাবে তাদের শিডিউল বুক করতে পারবেন। এছাড়াও তারা সরাসরি এসেই ওমরা পালনের সুযোগ পাবেন।

ভিসা ছাড়াই ওমরার সুযোগ ২৯ দেশের নাগরিকদের
হজে গিয়ে যে কাজ করলে হতে পারে ৫ মিলিয়ন রিয়াল জরিমানা
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার এসব দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া আরও সহজ করতে যাচ্ছে। এর আওতায় তারা ওমরা নাকি পরিদর্শনের জন্য তা বিবেচনা করা হবে না। এছাড়া ভিসাধারীদের নিকটাত্মীয়রাও একই সুবিধা পাবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরা পালন করা যাবে। তবে এ সুবিধা কেবল সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা পাবেন। বিশ্বজুড়ে মুসলমানদের ওমরার প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবেই এমন সুবিধার কথা জানানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.